শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফের পলিথিনের ব্যাগে মিলল নবজাতক

ধামরাইয়ের সূয়াপুর বাজারের দক্ষিণ পাশে গ্রামীণফোন টাওয়ারের কাছে একটি পুকুরপাড়ে পলিথিনের ভেতর পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক ছেলে শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

বর্তমানে শিশুটি রাবিয়া নামের এক মহিলার বুকের দুধ পান করে সুস্থ্য রয়েছে বলে জানা গেছে। তবে কে বা কারা এই অবুঝ শিশুটিকে ফেলে রেখে গেছে তা এখনও জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সূয়াপুর বাজারের দক্ষিণ পাশে গ্রামীণফোন টাওয়ারের কাছে একটি পুকুরপাড়ে পলিথিনের ভেতর নবজাতক একটি ছেলে শিশুকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এ সময় সূয়াপুর ইউপির গ্রামপুলিশ ফজল হক ওই নবজাতক শিশুটিকে উদ্ধার করে তার স্ত্রী রাবিয়া বেগমের বুকের দুধ পান করতে দেন। শিশুটি রাবিয়ার বুকের দুধ খাওয়ার পরে হাসতে থাকে।

এ খবর শুনে এলাকার শত শত নারী-পুরুষ, শিশু, বৃদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শিশুটিকে একনজর দেখার জন্য ভিড় জমায়। পরে পুলিশে খবর দিলে ধামরাই থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) ভজন রায় ঘটনাস্থল গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক বলেন, উদ্ধার হওয়া নবজাতককে ঢাকা শিশু নিবাসে পাঠানোর জন্য সমাজসেবার সহকারী কর্মকর্তা সাজেদা বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে। যে বা যারা এই কাজ করছে তাদের শাস্তি একদিন পেতেই হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত