বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৫০ কেজির বস্তায় ৪৮ কেজি সার

ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে সরবরাহ করা সারের বস্তায় ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আজ বুধবার কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার দুজন ডিলার অন্তত ১০০ টন সার সরবরাহ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

এই দুই ডিলার হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার আব্দুল মান্নান ও কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার হুমায়ুন কবীর।

ডিলার আব্দুল মান্নানের প্রতিনিধি আসাদ জানান, দুপুর ১২টার দিকে কারখানা থেকে সার নিয়ে তা নৌকায় তোলার সময় সারের ওজন নিয়ে তাদের সন্দেহ হয়। বিষয়টি সার কারখানার ব্যাগিং গোডাউনের শিফটিং ইনচার্জ তোজাম্মেল হককে জানানো হয়। শিফটিং ইনচার্জ তোজাম্মেল হক আসাদকে সাথে নিয়ে সারের বস্তার ওজন মাপেন। এতে প্রতি বস্তায় বস্তায় দুই থেকে তিন কেজি করে সার কম পাওয়া যায়।

খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ওজনে কম দেওয়ার বিষয়টির দেখতে পান। সেখানে ৫০ কেজির ইউরিয়া সারের বস্তায় ৪৮ কেজি বা সাড়ে ৪৮ কেজি পরিমাণ সার পাওয়া যায়।

এ বিষয়ে আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী ওমর খৈয়াম বলেন, কারখানার ওজন মাপার যন্ত্রে ত্রুটির কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখে প্রযোজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। তবে টেলিভিশন ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি মহাব্যবস্থাপক।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত