বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অপহৃত স্কুলছাত্র ৩০ ঘণ্টা পর উদ্ধার : গ্রেফতার ৩

বগুড়ার নন্দীগ্রামে অপহরণের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্র রাকিবুলকে উদ্ধার করাসহ তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার বিকেলে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের আগাপুর গ্রামের আশরাফ আলীর ছেলে চৌমহুনী আল-মদিনা একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্র রাকিবুল হাসান (৯) গত সোমবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয়। এরপর অপহরণকারীরা স্কুলছাত্র রাকিবুলের বাবার কাছে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে রাকিবুলের বাবা আশরাফ আলী বিষয়টি থানা পুলিশে অবহিত করেন। ফলে অপহৃত রাকিবুলকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। অবশেষে অপহরণের ৩০ ঘণ্টা পর মোবাইল ফোন ট্র্যাক করে মঙ্গলবার রাত ১০টার দিকে বগুড়া শহরতলির চারমাথায় মাটিডালী বিমান মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সিলেটগামী একটি বাস থেকে রাকিবুলকে উদ্ধার করে। ওসি হাসান শামীম ইকবালের নেতৃত্বে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলামসহ নন্দীগ্রাম থানা পুলিশ এ অভিযান চালায়। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার জয়ন্তীপুর গ্রামের সাহেব আলীর ছেলে সিয়াম শেখ (২২) ও তার দুই স্ত্রী মনিয়া মুন্নি (২৪), নিলুফা ইয়াসমিন (১৭)।

এ প্রসঙ্গে ওসি হাসান শামিম ইকবাল জানান, গ্রেফতারকৃত সিয়াম শিশুটির আত্মীয়। কৌশলে তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত