হাতুড়ি দিয়ে পিটিয়ে কিশোরীকে হত্যা


গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে রহিমা আক্তার (১৫) নামে এক কিমোরীকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই জাহিদুলও গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবসস্থায় রহিমা আক্তার মারা যায়। বড় ভাই জাহিদুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামে প্রতিপক্ষের হামলার শিকার হন দুই ভাই-বোন। তারা উপজেলার রামপুর গ্রামের মেনাজ উদ্দিনের ছেলে-মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসতবাড়ির ১০ শতক জমি নিয়ে দুই ভাই-বোনের সঙ্গে প্রতিবেশি দুলু মিয়ার ছেলে সবুজের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে সবুজ ও তার লোকজন বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করে। এতে জাহিদুল ও রহিমা বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে রহিমা মারা যায়।
জাহিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













