দেখুন ব্যাংক ডাকাতির এক্সক্লুসিভ সেই ভিডিওটি…


সাভারের ধামরাই এলাকায় সোনালী ব্যাংকের উপরের তলা তিন মাস ধরে ভাড়া নিয়েছেন পাঁচ সদস্যের একটি পরিবার। নিজেদের পোশাক কারখানার চাকুরিজীবী পরিচয় দিয়ে থাকতেন।
সবশেষ শুক্রবার ভোরে ছাদের একটি অংশ কেটে ব্যাংকে প্রবেশের চেষ্টা করলে ধরা পড়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর (র্যাব) হাতে।
র্যাব-৪ সূত্রে জানা যায়, ওই সোনালী ব্যাংকের শাখায় ভবনের ছাদ কেটে ব্যাংকের ভিতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে তারা ব্যাংকের ভল্ট ভেঙ্গে টাকা লুট করার চেষ্টা চালায়।
ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন ধরনের দেশিয় যন্ত্রপাতি ব্যবহার করে অভিযুক্তরা ছাদ কেটে ব্যাংকে ঢোকার চেষ্টা করেছেন।
আটকের পর র্যাব তাদের হেফাজতে থাকা পিস্তলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। একই সাথে র্যাব দাবি করেছে এই চক্রটিই গাজীপুরের শাহজালাল ইসলামী ব্যাংক ডাকাতির সাথে যুক্ত।
র্যাব-৪ এর ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই ভবনটি ঘেরাও করে। সেসময় র্যাব চারপাশে অবস্থান নেয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা ব্যাংকের ভিতর থেকে বের হওয়ার চেষ্টা চালায়।
এবং র্যাব সদস্যকে লক্ষ্য করে গুলিছোড়ে। সেসময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে মাসুদ নামের এক ডাকাত সদস্য নিহত হয়। আটক করা হয় দুই নারীসহ পাঁচ জনকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













