শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বরূপকাঠীতে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেন যারা

এম. ডি. ইউসুফ, স্বরূপকাঠী(পিরোজপুর) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠী) উপজেলায় ইতোমধ্যে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

তবে ইউপি নির্বাচনে স্বরূপকাঠি উপজেলার ১০টি ইউনিয়নেই পাল্টা-পাল্টি প্রার্থী দিয়েছে উপজেলা বিএনপির দুই গ্রুপ। সম্প্রতি গঠিত দুটি থানা কমিটির দু’গ্রুপে পৃথক পৃথক মোট ১০জন করে প্রার্থী চূড়ান্ত করে তাদের নামের তালিকা কেন্দ্রে পাঠিয়েছে বলে জানিয়েছেন ওই থানা বিএনপির আকরামুল ইসলাম বাবুল ও মোঃ ফকরুল আলম গ্রুপের নেতৃবৃন্দরা।

তাদের পাঠানো ওই তালিকায় ১০ ইউনিয়নের ৪টি ইউনিয়নে একাধিক প্রার্থী হলেও বাকি ৬টি ইউনিয়নে দলীয় একক প্রার্থী রয়েছে। ওই ৪ ইউনিয়নে একাধিক প্রার্থীরা হলেন, সোহাগদল ইউনিয়নে মোঃ আকরামুল ইসলাম বাবুল, মোঃ হুমাউন কবির। সুটিয়াকাঠিতে মোঃ আতিকুল ইসলাম লিটু, মোঃ বাকি বিল্লাহ, দৈহারী ইউনিয়নে গৌতম বুদ্ধ রায়, মোঃ নজরুল ইসলাম। সারেংকাঠি ইউনিয়নে মোঃ গোলাম মোস্তফা সরদার, আসাদুজ্জামান বাবলু।

এছাড়া বাকি ৬টি ইউনিয়নে একক প্রার্থীরা হলেন, স্বরূপকাঠি সদর ইউনিয়নে মোঃ নাছির তালুকদার, জলাবাড়ী ইউনিয়নে মোঃ মেহেদী সরোয়ার, আটঘর কুড়িয়ানা ইউনিয়নে মোঃ জাকির হোসেন নান্টু, সমুদয়কাঠিতে আঃ মজিদ খান, গুয়ারেখাতে মোঃ জাকির হোসেন, বলদিয়া ইউনিয়নে মোঃ শাহিন মিয়া।

এদিকে উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থনে বলদিয়ায় সাইদুর রহমান, সোহাগদলে আবদুর রশিদ মিয়া, স্বরূপকাঠীতে আল আমিন, আটঘরকুরিয়ানায় শেখর কুমার সিকদার, জলাবাড়িতে আজিত কুমার বড়াল, দৈহারীতে প্রগতি মন্ডল, গুয়ারেখায় সুব্রত কুমার ঠাকুর, সমুদয়কাঠিতে মাহমুদ করিম, সুটিয়াকাঠিতে গাউস মিয়া, সারেংকাঠিতে নজরুল ইসলাম মনোনীত হয়েছেন।

পাল্টাপাল্টি প্রার্থী দেয়ার বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল বলেন, ওই উপজেলার ১০ ইউনিয়ন থেকে এককভাবে প্রার্থীদের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত