মাগুরায় শহীদ মিনারে ছাত্রলীগের মিছিলে হামলা, আহত ১৫


একুশের প্রথম প্রহরে ফুল দিতে গিয়ে মাগুরার শালিখা উপজেলা সদরে ছাত্রলীগের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কমপক্ষে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
শালিখা থানা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন- শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহীদ মিনারে ফুল দিতে গেলে দুর্বৃত্তরা ছাত্রলীগের মিছিলে হামলা করে । এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় পুলিশ প্রায় ১০ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনায় প্রায় ১৫ জন আহত হন।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান-ফুল দেওয়ার সময় কিছু যুবক উশৃঙ্খল আচরণ করলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। তবে তিনি গুলির ঘটনা অস্বীকার করেন।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে স্থানীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের অনুসারী ছাত্রলীগের মোজাহার বিশ্বাসের নেতৃত্বে একটি গ্রুপের সঙ্গে শেখর গ্রুপের নেতা কুতুবের নেতৃত্বাধীন নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













