নোয়াখালীতে নিখোঁজের তিনদিন পর প্রবাসীর লাশ উদ্ধার


নোয়াখালীর উপজেলায় নিখোঁজের তিনদিন পর জাহের (৪৫) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিনগত গভীর রাতে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামে প্রবাসীর নিজ বাড়ির পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, জাহেরকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী রেহারা বেগম ও ছেলে হান্নানকেও আটক করেছে পুলিশ।
নিহত জাহেরের ছোট ভাই কবির জানান, তার ভাই দু’মাস আগে বাংলাদেশে আসেন। দেশে ফেরার পর প্রবাস থেকে পাঠানো টাকার হিসাবসহ নানা বিষয় নিয়ে জাহেরের সংসারে দাম্পত্য বিরোধ দেখা দেয়। এরই এক পর্যায়ে স্ত্রী রেহানাকে মারধর করেন জাহের।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি নিখোঁজ থাকায় বেগমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন কবির। এর তিনদিন পর পুলিশের জিজ্ঞাসাবাদে রেহারা বেগম ও হান্নান হত্যার বিষয়টি স্বীকার করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, রাহেরা ও হান্নানের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাদের বাড়ির পাশের খালে কাদা মাটির নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর রোববার রাতেই অর্ধগলিত মরদেহটি থানায় নিয়ে যাওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













