বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক লক্ষ টাকা চাঁদার জন্য নব-বিবাহিত বরকে অপহরণ

নব-বিবাহিত বর মো: ছিদ্দিক (৩২) কে ১ লক্ষ টাকা চাঁদার জন্য শ্বশুড় বাড়ির সামনে থেকে অপহরণ করে ১৬ ঘন্টা নির্যাতন করে সন্ত্রাসীরা।

গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে সোমবার বিকালে নলেরচর ক্যাম্প ইনচার্জ এসআই সাইদুলের নেতৃত্বে একদল পুলিশ অপহৃত বরকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

নব-বিবাহিত বরের স্ত্রী জানান, রবিবার রাতে অপহৃত ছিদ্দিকের সাথে তার বিয়ে হয়। ঐ রাতে শ্বশুড় বাড়ি থেকে শ্বশুড় বাড়ি থেকে হাতিয়া বাজারে আসার পথে শীর্ষ সন্ত্রাসী লোহা খবিরের নেতৃত্বে সামছুদ্দিন, কাউছার, নাজিম, জিটু ও নিজামের নেতৃত্বে একদল সন্ত্রাসী লক্ষাধিক টাকা চাঁদা দেওয়ার জন্য নব-বরকে অপহরণ করে স্থানীয় লেফ দোকানদার মনিরের বাড়িতে আটক করে ও নির্যাতন করে বেঁধে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের এসআই সাইদুল তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে নলেরচর ফাড়ির ইনচার্জ এসআই সাইদুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেযে নব-বরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার নিজস্ব আত্মীয় স্বজন পেলে তাকে ফেরত দেওয়া হবে এবং মামলা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি ঘটেছে হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের রহমতপুর গ্রামে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
  • সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
  • অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
  • কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত