ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে ১জনের মৃত্যু, আহত ১৫


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষে জামাল শেখ নামে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার আলগি ইউনিয়নের বালিয়ারচরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত জামাল শেখ ওই গ্রামের সোহরাব শেখের ছেলে।
জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বিল্লাল শেখ ও বাকলেছ হরকরা পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রবিবার বালিয়াচরা শামছুল উলুম কওমি মাদ্রাসা মাঠে ওই গ্রামের কয়েকজন যুবক ক্রিকেট খেলছিল। এসময় খেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রুপ নেয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ।
এর জের ধরে আজ মঙ্গলবার উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৬ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জামাল শেখের মৃত্যু হয়। বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













