লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১৫টি সিএনজি পুড়ে গেছে


লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা বাজারে মোমিন উল্লাহ নামে এক ব্যক্তির গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ১৫টি সিএনজিচালিত অটোরিকশা। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চরচামিতা বাজারে মোমিন উল্লাহর সিএনজি গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তে গ্যারেজের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সিএনজির ভেতরে ও গ্যারেজে থাকা ১৫টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাগুলো মমিন উল্লাহর গ্যারেজে ভাড়ায় রাখতেন সিএনজি চালকরা। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে ১৫টি সিএনজি পুড়ে গেছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













