ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর খুলশি আবাসিক এলাকার ২ নম্বর সড়কে ১৬ নং ভবনের ছাদ থেকে পড়ে সুলতানা (১১) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের এ ঘটনা ঘটে।
গৃহকর্মী সুলতানা দুর্ঘটনাবশত ছাদ থেকে পড়ে গিয়ে নিহত হয়েছে নাকি তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে এ নিয়ে সন্দেহ করছেন স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্তে বাড়ির দারোয়ান গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করেছে, তবে কাউকে আটক করা হয়নি।
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, সকালে খুলশির ২ নম্বর সড়কের ১৬নং বাড়ির ৫ম তলার ছাদ থেকে গৃহকর্মী সুলতানা পড়ে যায়। এ সময় বাড়ির দারোয়ান ও গাড়িচালক সুলতানাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়ির দারোয়ান ও গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কাউকে আটক করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













