ছাদ থেকে পড়ে তরুণীর রহস্যজনক মৃত্যু


রাজধানীতে রহস্যজনকভাবে মীম আক্তার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে বংশাল থানার সুরীটোলা ৬১ নম্বর নর্থসাউথ রোডের একটি ভবনের ছাদ থেকে পড়ে যান মীম। পরে তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
মীমের মা নাজমা বেগম জানান, মীমের কাছে তার কিছু টাকা রাখা ছিল। সন্ধ্যায় টাকাগুলো তার কাছে চাওয়া হলে তা খুঁজে পাচ্ছিলেন না মিম। এজন্য অস্থির হয়ে পড়েন মীম। আর তার মানসিক সমস্যাও ছিল। তাই এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা বলতে পারছেন না নাজমা বেগম।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













