রবিবার, জুলাই ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাসিনার পৌষ মাস, খালেদার সর্বনাশ!

১৯৯৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করে তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন শেখ হাসিনা। বিএনপি প্রধানকে বাধ্য করা হয়েছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহালের জন্য।

৯৬তে ক্ষমতা গ্রহনের মাত্র তিন মাসের মাথায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এদিকে ৯৬ সালের ন্যায় ৫ জানুয়ারির নির্বাচনের (দশম জাতীয় নির্বাচন) মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধিকাংশ আসনে জয়লাভ করে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

৫ জানুয়ারির নির্বাচনকে আটকাতে সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। এমনকি সরকার পতনের জন্য একাধিকবার আন্দোলনের ডাক দিয়েও ব্যর্থ হয়েছে তারা। শুধু তাই নয়, সরকারের রোষানলে পড়ে বিভিন্ন হামলা মামলার শিকার হয়ে কুপোকাত তিন বার সরকার গঠন করা বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে বিরোধীদলের প্রতি সরকারের দমনপীড়ন নতুন কিছু নয়, বহুকাল ধরেই চলে আসছে। আর স্বাধীনতার পর থেকেই গণতন্ত্র যন্ত্রনায় কাতরাচ্ছে।

এদিকে সরকার সমর্থক একাধিক সংগঠন বেশ কয়েকবার খালেদার গুলশান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে। যদিও পুলিশি বাঁধার কারণে খালেদার কার্যালয় ঘেরাও করতে পারে নি তারা। তবে খালেদার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, ডিস, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কার নির্দেশে এটা হয়েছিল তা আজও অন্ধকারে রয়েছে। এর আগেও খালেদা জিয়াকে রাজধানীর মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল।

এদিকে ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও দেখা গেছে নাটকীয়তা। খালেদার নির্বাচনী গাড়ী বহরে হামলার ঘটনাও ঘটেছে। নির্বাচনে অনিয়মের অভিযোগে এনে প্রতিবাদ না করতে পেরে, মাঝ পথ থেকে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছিল বিএনপি।

সর্বশেষ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের হাতে লজ্জাজনকভাবে হেরেছে বিএনপির প্রার্থীরা। আবার সামনে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ৭৩৯টি ইউপিতে মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখেই ২৫ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছে।

অত্যন্ত দক্ষতার সঙ্গে সব বাঁধা-বিপত্তি উপেক্ষা করে সরকার পরিচালনা করছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। অন্যদিকে, অনেক চেষ্টা ফিকির করেও রাজনৈতি মাঠে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনার পৌষ মাস, খালেদার সর্বনাশ। আওয়ামী লীগের উন্নতি হচ্ছে আর আর বিএনপি ধ্বংস হচ্ছে।বিডি টুয়েন্টিফোর লাইভ

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত