শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্যাতন সইতে না পেরে রক্তাক্ত অবস্থায় পালিয়েছে শিশু গৃহকর্মী মুক্তা

বরিশাল নগরীর কালুশা সড়ক এলাকায় নির্মম নির্যাতনের শিকার হয়েছে এক শিশু গৃহকর্মী। শিশুটির নাম মুক্তা (৯)।

শুক্রবার সন্ধ্যায় নির্যাতনকারী দম্পতি নির্যাতন সইতে না পেরে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেছে পুলিশ।

শিশুটির শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন থাকায় পুলিশ তাৎক্ষণিক নির্যাতনকারী একই এলাকার বাসিন্দা নুরুল আহাদ রানাকে আটক করেছে পুলিশ।

নির্যাতিত শিশু মুক্তার বাবার নাম জানা যায়নি। তবে শিশুটি শুধু মাঝি বলেছে। এছাড়া মায়ের নাম তাছলিমা সুরমা এবং বাড়ি ভোলা বলে পুলিশকে জানিয়েছে শিশুটি।

কালুশাহ্ সড়কের বাসিন্দা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান ছাবিদ জানান, শুক্রবার সন্ধ্যায় কালু সড়কের পাশে দাঁড়িয়ে কাঁদছিল শিশুটি। সে রিকশাওয়ালাদের যেদিক ইচ্ছে সেদিকে নিয়ে যাওয়ার আকুতি করছিল। কয়েকজন এসে তাকে বিষয়টি জানালে তিনি নিজে নির্মম নির্যাতনের রক্তাক্ত চিহ্ন দেখে পুলিশকে অবহিত করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি মডেল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, দুবছর ধরে শিশুটি নুরুল আহাদ রানার বাসায় গৃহকর্মীর কাজ করছিল। বিভিন্ন সময় তাকে নির্যাতন করা হতো।

এ ঘটনায় রানা এবং তার স্ত্রীকেও আসামি করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে