শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কিশোরী ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গভীর রাতে সালিশ

রাজশাহীর বাঘায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ডাকা সালিশ বৈঠক ভেস্তে যাওয়ার পর থানায় মামলা হয়েছে। ধর্ষিত ওই কিশোরীর বাবা শুক্রবার রাতে বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় পুলিশ ধর্ষকের বাবা কামরুল ইসলাম কামুকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বাঘা উপজেলার খায়েরহাট পশ্চিমপাড়া এলাকায়। অভিযুক্ত ধর্ষক যুবক সম্রাট আলী (১৮) বর্তমানে পলাতক আছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাঘার খয়েরহাট গ্রামের ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে সম্রাট। এসময় ওই কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে সম্রাটকে তার ঘরের মধ্যে আটকানোর চেষ্টা করে। তবে ঘরের জানালা ভেঙে সে পালিয়ে যায়।

ওই ঘটনার পর রাত ৯টার দিকে স্থানীয় আড়ানী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামানের সভাপতিত্বে এ ঘটনা ধামাচাপা দিতে সালিশ বৈঠক বসে। এতে স্থানীয় নজরুল ইসলামসহ দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন। সেখানে হাজির করা হয় সম্রাটকেও। সালিশ বৈঠক চলে গভীর রাত পর্যন্ত। সালিশে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে মাটিতে ১০ বার থুথু ফেলে সেই থুথু আবার খাওয়ানো হয়। এছাড়া জরিমানা করা হয় ৮০ হাজার টাকা। তবে জরিমানার টাকা পরিশোধ করতে তিন মাসের সময় চান সম্রাটের পিতা কামরুল ইসলাম। এতেই ভেস্তে যায় সালিশ বৈঠক।

সালিশ বৈঠক ভেস্তে গেলে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় সম্রাট। এ ঘটনায় রাতে থানায় মামলা করেন ওই কিশোরীর পিতা। পরে বাঘা থানা পুলিশ সম্রাটের পিতা কামরুল ইসলামকে আটক করে।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) ধীরেন্দ্র নাথ জানান, মামলার পর ধর্ষকের বাবাকে আটক করা হয়েছে। ধর্ষককেও আটকের চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত