দুই শিশুকে শ্বাসরোধে হত্যা
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সৎ ভাইয়ের বিরুদ্ধে দুই শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার বিকেলে সদর দক্ষিণ উপজেলার ঢুলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ঢুলীপাড়া গ্রামের আবুল কালামের ছেলে জয় (৭) ও মনি (৫)। অভিযুক্ত সফিউল ইসলাম ছোটন (২২) আবুল কালামের প্রথম পরিবারের ছেলে।
নিহতদের বাবা আবুল কালাম জানান, দুই শিশুকে বাসায় রেখে আমি ও তাদের মা রেখা আক্তার বাইরে যাই। ফিরে দেখি বাইরে থেকে দরজা লাগানো। দরজা খুলে দেখি দুই শিশু মৃত অবস্থায় পড়ে আছে, তাদের গলায় আঘাতের চিহ্ন। আমার প্রথম স্ত্রী রোকেয়া বেগম বর্তমানে তার বাবার বাড়িতে। পাশের ঘরে প্রথম স্ত্রীর সন্তান তানজিলা জানায়, ছোটন তাকে মারধর করে বাড়ি থেকে চলে গেছে। ছোটন দ্বিতীয় বিয়ে করা নিয়ে পরিবারে ঝগড়া করে আসছে। ধারণা করছি, সে শিশু দুটিকে গলা টিপে হত্যা করেছে। এ ঘটনার পর সে পলাতক রয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কলহ থেকে এ হত্যাকা- ঘটতে পারে। শিশুদের গলায় কালো দাগ রয়েছে। তাদের শ্বাসরোধে হত্যা করা হতে পারে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













