নোয়াখালীতে দেয়াল ভেঙ্গে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু
নোয়াখালীর জেলা শহর মাইজদী দক্ষিণ হাউজিংয়ে মাটি কাটার সময় দেয়াল ভেঙ্গে পড়ে এক বিল্ডিংয়ের নির্মাণ শ্রমিক মারা গেছে।
ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। নিহত শ্রমিকের নাম মোঃ ইয়াসিন সোহরাব (৬০)। সে জেলার বিচ্ছিন্নদ্বীপ হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মজিুবল হকের পুত্র।
জানাগেছে দক্ষিণ হাউজিংয়ের মামুনদের বাড়িতে বিল্ডিং নির্মাণের জন্য গর্ত করতে গিয়ে এ সময় পাশবর্তী দেয়াল ভেঙ্গে পড়ে সোহরাবের মাথায় পড়ে। ঘটনাস্থলে সে মারা যায়।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যপারে সুধারাম মডেল থানায় একটি অপমৃত মামলা হয়েছে।
নোয়াখালীর সংবাদ জানতে এখানে যুক্ত হন
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













