রবিবার, জুলাই ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসককে মারধর, কর্মবিরতি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসককে কতিপয় যুবক মারধর করেছে। এর প্রতিবাদে চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

হাসপাতাল সূত্র জানায়, আজ মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডের সামনে ১০-১২ জন স্থানীয় যুবক ঘুরাফেরা করছিল। এ সময় ইন্টার্ন চিকিৎসক মাজাহার তাদের কাছে ঘুরাফেরার কারণ জিজ্ঞেস করেন। ক্ষিপ্ত হয়ে যুবকরা চিকিৎসক মাজহারকে কিল ঘুষি মেরে হাসপাতাল থেকে বেরিয়ে যায়।

এর প্রতিবাদে তাৎক্ষণিক চিকিৎসকরা জরুরি বিভাগে তালা লাগিয়ে দেয়। পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতারা, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের আশ্বাসের ভিত্তিতে চিকিৎসকরা বিকেল সাড়ে ৪টার দিকে জরুরি বিভাগের তালা খুলে দেন। কিন্তু কিছুক্ষণ পরই চিকিৎসকরা আবার জরুরি বিভাগে তালা লাগিয়ে দেন।

এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। হাসপাতালের পরিস্থতি শান্ত আছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত