শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মৌলভীবাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় রায়না বেগম (৩০) নামক স্বামী পরিত্যক্তা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছ পুলিশ।

মঙ্গলবার উপজেলার দাসের টিলা গ্রামের ওই নারীর পিতা আব্দুল মান্নানের বাড়ির একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি এক সন্তানের জননী এবং স্বামী পরিত্যক্তা হওয়ায় দাসের টিলা গ্রামের বাবার বাড়িতে থাকতেন। পুলিশের ধারণা পারিবারিক কারণে অথবা কোনো হতাশা থেকে রায়না বেগম আত্মহত্যা করে থাকতে পারেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাসেত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে বাড়ির একটি গাছের ডালে রায়নার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।

পরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীন মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত