গরু বিক্রি করতে না দেওয়ায় শাশুড়িকে খুন করলো জামাই
নেত্রকোণায় গরু বিক্রি করতে না দেওয়ায় এক যুবক তার শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নেত্রকোণা মডেল থানার ওসি মাছুদুল আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম (৫০) মোবারকপুর গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। তার লাশ নেত্রকোণা সদর হাসপাতালে রাখা হয়েছে। ফাতেমার মেয়ের জামাই আলমগীর (৩০) একই গ্রামের জব্বার আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক। আলমগীর মাদকাসক্ত ছিলেন বলে এলাকাবাসী দাবি করলেও পুলিশ তা নিশ্চিত করেনি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাছুদুল বলেন, আলমগীর তার শ্বশুরবাড়ির একটি গরু বিক্রি করতে চাইছিলেন। এতে শাশুড়ি রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে জামাতা। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













