মংলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫


মংলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫জন। এদের মধ্যে গুরুতর আহতদের বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে মংলা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।
পুলিশ জানায়, বুধবার সকাল ৮টার দিকে মংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড থেকে খুলনার সোনাডাঙ্গার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। বাসটি মংলা-খুলনা মহাসড়কের পাওয়ার হাউস সংলগ্ন মেঘনা সিমেন্ট মিলস এলাকায় পৌঁছালে সেখানে রাস্তার উপর থাকা স্প্রিড ব্রেকার অতিক্রমকালে গাড়ীটি উল্টে যায়।
এ সময় বাসে থাকা এক যাত্রী গাড়ীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় ১৫জন নারী-পুরুষ ও শিশু। আহতদের উদ্ধার করে দ্রুত মংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্প্রিডব্রেকারটি বেশ উচু ও স্প্রিডব্রেকারের উপর কোন রংয়ের চিহ্ন না থাকায় দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মংলা থানার এএসআই মো. সাইমন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













