সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু


গুড়ার শেরপুরে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই গৃহনির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন।
নিহতরা হচ্ছেন শেরপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের এমদাদুল হকের ছেলে সাগর (২২) ও ঝাঝড় গ্রামের শাজাহান আলীর ছেলে জহুরুল (২৫)।
জানা গেছে, শেরপুর পৌর শহরের হাসপাতাল রোডে খন্দকার টোলা এলাকায় জনৈক আবুল কালাম আজাদের নবনির্মিত একটি ভবনে কাজ করছিলেন সাগর ও জহুরুল। বুধবার সকাল সাড়ে ৯টায় তারা ওই ভবনের সেপটিক ট্যাংকের সাটার খোলার জন্য ভেতরে নামেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে অন্য শ্রমিকরা লোকজনকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টায় সেপটিক ট্যাংক থেকে দুজনের লাশ উদ্ধার করে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জোহা সিপটিক ট্যাংকের ভেতরে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













