গোপালগঞ্জে ৮ম শ্রেণির ছাত্রীকে কুপিয়েছে দুর্বৃত্তরা


গোপালগঞ্জের কাশিয়ানীতে মীম খানম (১৪) নামে এক স্কুল ছাত্রীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে কাশিয়ানীর নড়াইল গ্রামের এমএ মান্নান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সে ওই গ্রামের ওয়াহেদুজ্জামানের মেয়ে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, গতকাল বুধবার রাত ৮ টার দিকে ওই ছাত্রীর মা ঘরের বাইরে রান্না করছিলেন। তখন ওই ছাত্রী একা ঘরে ছিলো। এ সুযোগে দুই যুবক ঘরে প্রবেশ করে। তখন ঘরের মধ্যে দুই যুবককে দেখে চিৎকার দেয় মীম। এ সময় ওই দুই যুবক তাকে কুপিয়ে চলে যায়। তিনি আরো জানান, এ ঘটনায় পার্শবর্তী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার নড়াইল গ্রাম থেকে অভিযুক্ত এক যুবকের পিতা আবুল বশারকে (৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













