শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বন্দরে সিগারেট জব্দের ঘটনায় মামলা

চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা সিগারেট জব্দের ঘটনায় সিএন্ডএফ প্রতিষ্ঠান ফোর স্টার ট্রেডিং কোম্পানির কর্মকর্তা ও আমদানিকারক প্রতিষ্ঠান জেনেটিক ফ্যাশন ‍লিমিটেডের পরিচালনা পর্ষদকে আসামি করে চোরাচালান আইনে মামলা করছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে কাস্টমস কর্তৃপক্ষের রাজস্ব কর্মকর্তা মামুন মিয়া বাদি হয়ে নগরীর বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

আসামিরা হলেন-সিএন্ডএফ প্রতিষ্ঠান ফোর স্টার ট্রেডিং কোম্পানির প্রোপাইটর কামির হোসাইন, কর্মচারি কাইয়ুম হোসেন ও মো.জসিম। এছাড়া আমদানিকারক প্রতিষ্ঠান জেনেটিক ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে আসামি করা হয়েছে। এর মধ্যে কাইয়ুম ও জসিম গ্রেপ্তার আছেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই সাজ্জাদ কামাল বলেন, ‘বন্ড সুবিধার অপব্যবহার করে সুতার বদলে দামি সিগারেট আনার ঘটনায় চোরাচালান আইনে চারজনকে আসামি করে মামলা করছে কাস্টমস কর্তৃপক্ষ। মামলায় আমদানিকারক প্রতিষ্ঠান জেনেটিক ফ্যাশনের পরিচালনা পর্ষদকে আসামি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে বুধবার শতভাগ সুতি সুতা আমদানির নামে সাভারের জিরাবো এলাকার জেনেটিক ফ্যাশন ‍লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান আরব আমিরাত থেকে বিদেশি সিগারেটগুলো আমদানি করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কায়িক পরীক্ষার সময় বিষয়টি নিশ্চিত হয়ে কন্টেইনারটি জব্দ করে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। এতে ইজি ও মন্ড ব্যান্ডের ২৮৮ কার্টন সিগারেট ছিলো। চালানটি খালাসের দায়িত্বে ছিলো সিএন্ডএফ প্রতিষ্ঠান ফোর স্টার ট্রেডিং কোম্পানি।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা

আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
  • সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
  • অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
  • কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ