শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বুথে রাখার সময় হামলা, এক কোটি ৮৪ লাখ টাকা লুট!

গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) এটিএম বুথের ভল্টে রাখার সময় এক কোটি ৮৪ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার অ্যাপেক্স ফুটওয়্যার কারখানার ফটকসংলগ্ন ডিবিবিএল বুথে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে গেছে, মানি প্ল্যান্ট লিংক নামে একটি অর্থ নিরাপত্তা প্রতিষ্ঠান গাড়িতে করে এটিএম বুথের ভল্টে টাকা রাখার সময় ১০-১২ জনের একদল ডাকাত অতর্কিতে হামলা চালায়। এ সময় বুথের নিরাপত্তাকর্মীকে মারধর করে প্রায় এক কোটি ৮৪ লাখ টাকা লুট করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এটিএম বুথের নিরাপত্তাকর্মী এজাব উদ্দীন জানান, মাসের শুরুতে বিভিন্ন কারখানার শ্রমিকদের বেতন-ভাতার টাকা এ ভল্টে জমা করা হয়। সেখান থেকে শ্রমিকরা কার্ডের মাধ্যমে টাকা তোলেন। রাতে মানি প্ল্যান্টের লোকজন টাকা ভল্টে রাখতে গেলে ডাকাতরা হামলা করে তা লুট করে নিয়ে যায়।

মানি প্ল্যান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবেদীন বলেন, ‘কালকে রাতে অন্য বুথগুলোতে লোডিং কইরা আসার সময় কর্মীরা এটা লাস্ট লোডিং করা ধরছে। ইতিমধ্যে ১০/১২ জন লোক আইস্যা আমাদের লোককে ইনজুরড করছে এবং ট্রাংক দুটি নিয়া গেছে। আমার একজন লোক হাসপাতালে আছে। এই হচ্ছে অবস্থা।’ তিনি বলেন, ‘এটা একটি হিসাবের ব্যাপার। তবে আনুমানিক দেড় কোটি টাকার ওপরে, দুই কোটি টাকা নিচে।’ তবে কিছুক্ষণ পরে তিনি জানান, এক কোটি ৮৪ লাখ টাকা লুট হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোতালেব বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত