এক মুঠো ঝরা আঙুরের জন্য শিশু রিয়াদকে হত্যা!
এক মুঠো ঝরা আঙুরের জন্য কুমিল্লার মনোহরগঞ্জে শিশু রিয়াদকে হত্যা করা হয়। ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি আলমগীর হোসেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ৬নং আমলী আদালতের বিচারক মুহাম্মদ ফাহদ বিন আমিন চৌধুরীর আদালতে আলমগীর হোসেন এ জবানবন্দি দেন।
কুমিল্লার মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র ভট্ট জানান, মনোহরগঞ্জে শিশু রিয়াদ হত্যা মামলায় আসামি আলমগীর হোসেন ১৬৪ ধারার জবানবন্দিতে জানিয়েছেন, তাদের ফলের দোকান থেকে এক মুঠো ঝরা আঙুর নিয়ে যায় রিয়াদ। তা দেখতে পেয়ে আলমগীর, ফারুক, দিশাবন্ধ গ্রামের মীর হোসেনের ছেলে মিজানুর রহমান ও পাশের তাহেরপুর গ্রামের মো. আবদুল্লাহর ছেলে মো. আজম শিশু রিয়াদকে ব্যাপক মারধর করে। এক পর্য়ায়ে সে মারা যায়। পরে তারা মরদেহ বস্তায় ভরে বাজারের পাশে ফেলে যায়।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ বাজারের পাশ থেকে দিশাবন্দ গ্রামের খোকন মিয়ার ছেলে স্কুল ছাত্র রিয়াদের(৭) বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এ ঘটনায় খোকন মিয়া অজ্ঞাতনামাদের আসামি করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করে বুধবার আদালতে নিলে দিশাবন্দের আবুল কালামের ছেলে আলমগীর হোসেনকে দুইদিনের রিমান্ড (২২) ও আবদুল মালেকের ছেলে ফারুককে (১৪) কিশোর সংশোধনাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়। রিমান্ডে রিয়াদকে হত্যার কথা স্বীকার করেন আলমগীর হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













