শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাকচাপায় দুই পুলিশ হত্যা, মাদক ব্যবসায়ীকে খুঁজছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ট্রাকচাপায় দুই পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় মূল মাদক ব্যবসায়ীকে খুজছে পুলিশ। কারণ হত্যাকাণ্ডের সময় ঘাতক ট্রাকে ছিল মূল মাদক ব্যবসায়ী এবং তার নির্দেশেই ঘটে ওই হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। দুই পুলিশ কর্মকর্তা হত্যার সময় ঘাতক ট্রাকে বসা ছিল মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া গ্রামের পারভেজ ও ট্রাক হেলপার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা এলাকার আনোয়ার হোসেন। কিন্তু হত্যাকাণ্ডের পর চালককে রেখে তারা পালিয়ে যায়।

পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া স্বীকারোক্তিতে এসব কথা জানিয়েছেন গ্রেফতারকৃত চালক ঝালকাঠি জেলার নলছিটি থানার অনুরাগ গ্রামের আওয়াল আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩৮)। সিরাজুল ওই ঘটনায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ মূল মাদক ব্যবসায়ী পারভেজকে গ্রেফতারে কয়েক দফা অভিযান চালিয়েছে। কিন্তু পারভেজ এখনও রয়েছে ধরাছোয়ার বাইরে।

এদিকে, ওই ট্রাকের হেলপার আনোয়ার হোসেনকেও ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানিয়েছেন। অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের ধরতে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম ও পুলিশ সুপার বশির আহমেদ পিপিএম রবিবার শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সকলের সহায়তা চেয়েছেন।

পুলিশের একটি সূত্র ট্রাক চালক সিরাজুলের উক্তি উদ্ধৃতি করে জানিয়েছে, গত বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শিবগঞ্জ থানার এসআই ছাদিকুল ইসলাম (৩২) ও সার্জেন্ট আতাউল ইসলাম (২৬) মাদক বহনকারী ট্রাকটিকে কানসাট গোপল নগর মোড়ে থামাতে সিগনাল দেয়। কিন্তু ট্রাকে থাকা মাদক ব্যবসায়ী পারভেজের নির্দেশে চালক ট্রাক না থামিয়ে পালাতে থাকে। এসময় ওই দুই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেলে ধাওয়া করে কানসাট পল্লী বিদ্যুৎ মোড়ে ট্রাকের সামনে এলে মাদক ব্যবসায়ী পারভেজের নির্দেশ মতো তাদের চাপা দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। এতে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। পথে মাদক ব্যবসায়ী ও হেলপার ড্রাইভারকে রেখে ট্রাক থেকে পালিয়ে যায়। পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সকাল ১১টার দিকে ১৪৫০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক সিরাজুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ জুনাইদ আলম খান বলেছেন, সীমান্তে মাদকসহ আগ্নেয়াস্ত্র পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স ভূমিকা পালন করছে। মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে তিনি সকলের সহায়তা কামনা করে বলেন, মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা দেশকে পঙ্গু করে দিচ্ছে। তাই তারা যত ক্ষমতাধরই হোক না কেন এব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা