শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোরেলগঞ্জে আ.লীগ কর্মী হত্যায় দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা

বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগ কর্মী মিজান সিকদার হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের একদিন পরে আজ সোমবার নিহত মিজানের পিতা বাসার সিকদার আরও একটি অভিযোগ দায়ের করেছেন থানায়। এই অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

বাসার সিকদারের অভিযোগ, দীর্ঘদিনের শত্রুতার কারনে সাবেক কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল তালুকদার, গিয়াস তালুকদারসহ অন্যান্য আসামিরা পরিকল্পিতভাবে মিজানকে হত্যা করেছে।

বাসার সিকদার আরও জানান, জালাল, গিয়াস ও নজরুল ইতিপূর্বে মিজানকে চুরির অভিযোগে বেশ কয়েকবার মারপিট করে গলায় জুতার মালা দিয়ে জনসমক্ষে ঘুরিয়েছে। কিছুদিন পূর্বে মিজানের মাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকিরবাড়ি দাখিল মাদ্রাসার করণিক নজরুল ইসলাম মারপিট করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি মামলাও চলমান আছে।

এ সম্পর্কে থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস বলেন, নিহতের স্বজনেরা প্রথমে অভিযোগ দিতে রাজি না হওয়ায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলাটি দায়ের করে। নিহতের পিতার দায়ের করা অভিযোগপত্রটি ওই মামলার সাথে ট্যাগ করা হবে বলে এ কর্মকর্তা জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার রাত ১২টায় আওয়ামী লীগ কর্মী মিজান সিকদার(৩৫)কে মাথায় আঘাত করে এবং মুখের মধ্যে মাটি ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করে সেপটিক ট্যাংকের মধ্যে লাশ লুকিয়ে রাখে ঘাতকরা। শনিবার রাত ১১টায় লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই এই হত্যার সাথে জড়িত সন্দেহে মিজানের ভাই ইলিয়াস সিকদার(৩০) ও প্রতিবেশী গিয়াস উদ্দিন তালুকদারকে আটক করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত