শুধু একজন নিয়ে চলছে পাংশার পাট্টা বিলচত্রা কমিউনিটি ক্লিনিক


রাজবাড়ী প্রতিনিধি, রাশেদ খান মিলন : রাজবাড়ীর পাংশা পাট্টার বিলচত্রা কমিউনিটি ক্লিনিক যেভাবে চলছে। সরেজমিনে গিয়ে দেখা গেলো পাট্টার বিলচত্রা ক্লিনিকটির কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আশিষ কুমার বিশ্বাস মাসিক মিটিংয়ে পাংশায় অবস্থান করায় ক্লিনিকটি তালাবদ্ধ রয়েছে। সংবাদকর্মীদের দেখে স্থানীয় বিলচত্রা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ইদ্রিস আলী মিয়া একই গ্রামের মৃত হাচেন আলীর ছেলে ওমর আলী, মৃত কফিল উদ্দিনের ছেলে তাহের আলী মিয়া, ডাঃ রেজাউল করিমের ছেলে রিফাতুজ্জামান এগিয়ে এসে জানান দীর্ঘদিন ধরে বিলচত্রা কমিউনিটি ক্লিনিকটি মাঝে মধ্যে আশিষ কুমার বিশ্বাসকে চিকিৎসা সেবা দিতে দেখা যায়। এর মধ্যে বিলচত্রা গ্রামের কমিউনিটি ক্লিনিকের সদস্য তারা মিয়া জানান আমি গত ৩-৪ দিন আগে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে এলে কমিউনিটির হেলথ কেয়ার প্রোভাইডার আশিষ কুমার বিশ্বাস জানান এখানে ঔষধের স্বল্পতা রয়েছে এ কারণে ঔষধ দিতে পারছি না। এব্যাপারে তারা মিয়া বিষয়টি দুঃখ প্রকাশ করে জানান ক্লিনিকে ঔষধ থাকেনা কেন ? অপরদিকে এলাকার ওমর আলী জানান তিনি ২৮ ফেব্র“য়ারী মাথা ঘোরার কারণে ক্লিনিকে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা নিতে চাইলে তাকেও ঔষধ দিতে ব্যর্থ হন এবং তাকে বাড়ি গিয়ে ডিম, দুধ খেতে পরামর্শ দেন আশিষ কুমার বিশ্বাস। বিলচত্রা গ্রামের তাহের আলী মিয়া জানান আমি কিছুদিন আগে জ্বরে আক্রান্ত হলে আমাকেও ঔষধ দিতে ব্যর্থ হন কর্তৃপক্ষ। ক্লিনিকটির পরিবার কল্যাণ পরিদর্শিকা পদটি দীর্ঘ দেড় বছর যাবত শূন্য রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। ঔষধের ব্যাপারে আশিষ কুমার বিশ্বাস জানান প্রতি ২ মাস পরপর ১ কার্টুন করে ঔষধ সরকারি ভাবে বিলচত্রা কমিউনিটি ক্লিনিকে এসে থাকে। এর মধ্যে রোগীদের চাপ কম-বেশীর কারণে প্রায় মাসেই ২০ দিনের মধ্যেই ঔষধ না থাকায় আগত রোগীদের মধ্যে ঔষধ সরবরাহে বিঘ্ন । এলাকার সকল শ্রেণীপেশার মানুষের দাবী বিলচত্রা কমিউনিটি ক্লিনিকটি যথাসময়ে আগত রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে এ জন্যে লোকবল বৃদ্ধির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













