কুমিল্লায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত


জেলার সদর দক্ষিণে ট্রাকচাপায় মো. জসিম উদ্দিন (৪৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড় কানন এলাকায় শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জসিম উদ্দিন চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি আকতার হোসেনের বড় ভাই।
ময়নামতি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হানিফ জানান, চট্টগ্রামগামী একটি ট্রাক নিমসার থেকে চৌদ্দগ্রামে যাওয়ার পথে একটি পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের ওপর থাকা জসিম উদ্দিন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন


চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন













