বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দিন দিন বাড়ছে উঠতি বয়সীদের ভিডিও ফাঁসের ঘটনা (ভিডিও)

পশ্চিমা বিশ্বে বাণিজ্যিক চিন্তা থেকে বৈধভাবে পর্নোগ্রাফি তৈরি করা হয়। আর বাংলাদেশ থেকে যেসব পর্নোগ্রাফি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তার বেশির ভাগই আসে মানুষের ব্যক্তিগত গোপন ভিডিও, অডিও কিংবা ছবি থেকে; যা কোনো না-কোনোভাবে ফাঁস হয়ে গেছে।

এমন তথ্য মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালিত একটি গবেষণার।

ইন্টারনেটে যেসব ছবি বা ভিডিও ফাঁস হয়ে গেছে, তার মধ্যে প্রায় ১০ শতাংশ দেশের তরুণ-তরুণীর গোপন ছবি, অডিও কিংবা ভিডিও। তাই পরিস্থিতির ভয়াবহতার কারণে উঠতি বয়সী ছেলেমেয়েদের প্রেমের ব্যাপারে সচেতন করতে মাঠে নেমেছে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ।

আইনে পর্নোগ্রাফির সংজ্ঞায় বলা আছে, পর্নোগ্রাফি যে সব সময় বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মিত হতে হবে তা নয়, কারো গোপন ভিডিও, অডিও কিংবা ছবি যদি অশ্লীল হিসেবে ছড়িয়ে পড়ে কিংবা ছড়িয়ে না পড়লেও প্রচারযোগ্য অবস্থায় অন্যের কাছে থাকে, তবে সেটাও পর্নোগ্রাফি হিসেবে বিবেচিত হবে।

আইনের ওই ব্যাখ্যার আলোকে মানুষের জন্য ফাউন্ডেশন তাদের গবেষণা থেকে বলছে, দেশে ৩০-এর কম বয়স এমন ১০ শতাংশ মানুষের গোপন ভিডিও, অডিও কিংবা ছবি এখন পর্নোগ্রাফিতে অন্তর্ভুক্ত। কেননা, এগুলো এর মধ্যেই অশ্লীল হিসেবে ছড়িয়ে পড়েছে কিংবা ছড়িয়ে দিতে পারে এমন ব্যক্তির কাছে আছে।

২০১৫ সালে পরিচালিত ওই গবেষণা অনুযায়ী, এখন পর্যন্ত শুধু ঢাকা জেলার ৪০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের নামে পর্নো ভিডিও, অডিও কিংবা ছবি ছড়িয়ে পড়েছে। আবার গবেষণার জরিপে অংশগ্রহণকারীদের বেশির ভাগই জানিয়েছেন তাঁদের গোপন ভিডিও, অডিও কিংবা ছবি এখনো ছড়িয়ে পড়েনি। তবে এগুলো এমন ব্যক্তির হাতে চলে গেছে, যারা যেকোনো সময় পর্নোসাইটে ছড়িয়ে দিতে পারে।

পর্নোগ্রাফির ওপর পরিচালিত ওই গবেষণা বলছে, মূলত প্রেমের সম্পর্ক থেকেই এসব গোপন ছবি বা ভিডিও ধারণ করা হয়, যা পরে কোনো না-কোনোভাবে প্রেমিক কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরো দেখুন বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ে আশিকুর রহমান চৌধুরীর দুই পর্বের প্রতিবেদনের প্রথম পর্বে :

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত