স্ত্রীর অধিকার ফিরে পেতে কলেজ ছাত্রীর অনশন


স্ত্রীর অধিকার ফিরে পেতে তিনদিন যাবত স্বামীর বাড়িতে অনশন করছেন আলুফা খাতুন সাথী (২০) নামে এক অসহায় কলেজ ছাত্রী। বৃহস্পতিবার রাত থেকে বস্তুল গ্রামে স্বামী সেলিমের বাড়িতে সে অবস্থান নেয়। তবে প্রতারক স্বামী কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। এঅবস্থায় অনশনরত ওই কলেজ ছাত্রীকে শ্বাশুড়ী ও ননদরা একাধিকবার মারপিটেও করেছে।
এনিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কলেজ ছাত্রী সাথী উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামের ইউনুছ আলীর মেয়ে।
অনশনরত কলেজ ছাত্রী আলুফা খাতুন সাথী জানান, বস্তুল গ্রামের মৃত আব্দুস সামাদের বাড়িতে থেকে সে বস্তুল উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করত। এসময় আব্দুস সামাদের ছেলে সেলিম আহম্মেদের সাথে তার প্রেমে সর্ম্পক গড়ে ওঠে। এসএসসি পরীক্ষার পর সিলেট সরকারী পলিটেকনিক কলেজে সে সুযোগ পায়। সেলিমের সাথে সিলেটে যাবার জন্য রওয়ানা হলে গত বছরের ১ সেপ্টেম্বর সেলিম ঢাকায় তার এক বন্ধুর বাসায় নিয়ে তাকে শরীয়ত মোতাবেক বিয়ে করেন। বিয়ের পর থেকে দুজনেই স্বামী-স্ত্রী হিসেবে থাকতে শুরু করেন। তবে স্বামী ও তার পরিবারের সদস্যরা বিয়ের বিষয়টি গোপন রাখতে বলেন। এঅবস্থায় বৃহস্পতিবার জানতে পারেন সেলিম শনিবার পেঙ্গুয়ারী গ্রামে আরেকটি বিয়ে করবে বলে দিন তারিখ ধার্য্য করেছেন। এ জন্য স্ত্রীর অধিকার ফিরে পেতে গত তিনদিন ধরে স্বামীর বাড়িতে অবস্থান করেছি।
এ সময় শ্বাশুড়ী ও ননদের তাকে মারপিটও করেছে বলেও কলেজ ছাত্রী আলুফা খাতুন সাথী জানিয়েছেন।
কাজিপুর গ্রামের বাসিন্দা মহসিন জানান, ছেলেটি স্ত্রী পরিচয় একাধিকবার মেয়েটির বাড়িতে রাত্রি যাপন করেছে। তবে সেলিমের ভগ্নিপতি শফি হোসেন জানান, যদি বিয়ের ডকুমেন্ট এবং সেলিম বিয়েতে যদি রাজি থাকে তবে আমাদের আপত্তি নেই। কিন্তু সেলিম বিয়ে করেনি বলে জানিয়েছেন।
তাড়াশ উপজেলা মানবাধিকার কমিশনের সভানেত্রী মীর হোসনে আরা (ডেইজি মিলন) জানান, সাথীকে আইনগত সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম জানান, থানায় লিখিত অভিয়োগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













