নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানের মুক্তি দাবিতে বিক্ষোভ


নড়াইলের লোহাগড়া দিঘলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নড়াইল আদালত চত্বরে কয়েক হাজার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এক ঘণ্টা স্থায়ী এ মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। তাঁকে আসন্ন ইউপি নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবে হয়রানিমূলক মামলা দিয়ে জেলে রাখা হয়েছে। এ সময় তাঁর মুক্তি দাবি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, নড়াইলের দিঘলিয়া ইউনিয়নে নির্বাচনকে করে গত কয়েক বছর ধরে দুই পক্ষের সংঘাত চলে আসছে। গত ২০১৫ সালে প্রতিপক্ষ ইলিয়াছ হত্যা মামলায় বর্তমানে বর্তমানে জেলা হাজতে রয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













