প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহা-পরিদর্শকের হস্তক্ষেপ কামনা
নগরীতে ধর্ষকসহ তিন সহযোগী আটক


নগরীর বায়জিদ থানার চন্দ্রনগর এলাকা থেকে এক ধর্ষক ও তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ধর্ষক মো.হাসান প্রকাশ জয়(২৫) ও তার তিন সহযোগী ওমর ফারুক(২২), জোবায়ের হোসেন(২৩) এবং মোহাম্মদ শরিফ উদ্দিন(২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব পরিচয়ের জের ধরে দুই নম্বর গেইট এলাকার একটি পোশাক কারখানার এক নারী শ্রমিককে উত্ত্যক্ত করে আসছে হাসান। শুক্রবার সন্ধ্যায় চৌধুরী নগরের খালার বাসা থেকে ফেরার পথে চন্দ্রনগর এলাকায় নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে জোর পূর্বক তাকে ধর্ষণ করে। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
বায়জিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, ধর্ষণের শিকার ওই নারী শুক্রবার রাত ১১টায় থানায় অভিযোগ করলে রাতভর অভিযান চালিয়ে ধর্ষক হাসান ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













