শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

”বাবা দায়িত্বে থাকলে আজ তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেত”

আ হ ম মুস্তফা কামাল যদি এখন বিসিবি বা আইসিসি প্রধানের দায়িত্বে থাকতেন, তবে তাসকিন ইস্যুতে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কাণ্ড বেধে যেত বলে মন্তব্য করেছেন খোদ মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল তার ফেসবুক পেজে লিখেছেন, ”যদি আজ আমার বাবা বিসিবি বা আইসিসিতে থাকতেন, তবে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেত। মাশরাফির একা কাঁদতে হতো না।”

সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে এই মন্তব্য করেন নাফিসা কামাল।

বাংলাদেশের ক্রিকেট নিয়ে আবেগময় মন্তব্যের জন্য আলোচিত প্রাক্তন বিসিবি পরিচালক ও আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামাল। এর আগে গত শনিবার পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানীর আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ওপর নিষেধাজ্ঞা জারি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির এই সিদ্ধান্তে দারুণ ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের এই দুই বোলারকে নিষিদ্ধ করাটা মেনে নিতে পারেননি কোটি ভক্ত-সমর্থক।

গত রবিবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের সুপার টেনের নিজেদের দ্বিতীয় ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তাসকিনের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির কান্না ছুঁয়ে যায় ক্রিকেটভক্তদের। এর ফলেই নিজের প্রতিক্রিয়া জানাতে সোমবার এই ফেসবুক স্ট্যাটাস দেন নাফিসা কামাল।

এর আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যাওয়া আম্পায়ারদের দুটি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন তখনকার আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামাল। এর জেরে আইসিসি প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন তিনি। তার এই সিদ্ধান্ত প্রশংসা কুড়ায় বাংলাদেশের ক্রিকেট-সমর্থকদের।

উল্লেখ্য, মুস্তফা কামাল বর্তমান সরকারের পরিকল্পনামন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত