চিরিরবন্দরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় রতন কুমার (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের বৈকণ্ঠপুর আত্রাই নদী ব্রিজের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রতন কুমার দিনাজপুর সদরের মধ্য বালুবাড়ী এলাকার রহিদ লালের ছেলে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মানিক জানান, আজ সকালে উপজেলার আত্রাই নদী ব্রিজের সামনে যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে দিনাজপুরের চাম্পাতলী হাইওয়ে পুলিশ কর্মকর্তা সাদিকুর রহমান জানান, রতন কুমারের প্যান্টের পকেটে তার আইডি পাওয়া গেছে। পেশায় তিনি সুইপারের কাজ করতেন বলে জানা গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













