বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নানি-নাতির প্রেম!

প্রেম মানে না কোন বাধা, সেটা যে সম্পর্কের হোক না কেনো। প্রেম তার নিজ গতিতে চলে, ধর্ম-কর্ম, জাত-বেজাত, বয়স কিরুর বাধা মানে না। আবার কিছু সময় তা হার মানে প্রেমের কাছে। তাইতো রাজশাহীতে নানি ও নাতির প্রেমের সম্পর্ক একটি ইতিহাসের জন্ম দিলো।

শনিবার সকালে নাতি খোকন আর নানি টিনা দুজনেই গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। নানি-নাতির প্রেম সম্পর্ক শেষ পর্যন্ত আত্মহত্যার মতো ঘটনায় রূপ নেবে এ সকলে অজানা ছিলো। এই রহস্যজনক ও চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গত শনিবার ভোরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগ্রাম এলাকায়।

নাতি খাদেমূল ইসলাম খোকন (১৭) ও চাচাতো নানি টিনা মনির (২৩) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে টানা তিন বছরের প্রেম পরিবারের সকলের অজান্তেই। তাদের এ সম্পর্কের কথা জানাজানি হলে নানি টিনাকে বাড়ি থেকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। গত তিনদিন আগে টিনা আবারো স্বামীর বাড়িতে ফিরে আসে।

আমগ্রাম এলাকার আব্দুল মজিদ ওরফে চেরুর ছেলে খাদেমূল ইসলাম খোকন এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। বাড়ির পাশেই চাচাতো নানা আবু সাইদের স্ত্রী টিনার সঙ্গে প্রেম সম্পর্ক গড়ে উঠে। টানা তিন বছর চলে তাদের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে টিনা মনি এক ছেলে সন্তানের জন্ম দেয়। গত এক মাস আগে তাদের এ সম্পর্কের কথা জানা জানি হলে টিনাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় স্বামী আবু সাইদ। গত তিন আগে আবারো স্বামীর বাড়ি ফিরে আসে টিনা।

গত শুক্রবার রাত ৮টার পর থেকে খোকন ও টিনা নিখোঁজ হয়। উভয়ের পরিবারের লোকজন সারারাত তাদের খুঁজে না পেয়ে দিশাহীন হয়ে পড়ে। গত শনিবার ভোর ৬টার দিকে তাদের দুজনকে আবু সাইদের বাড়ির পাশেই একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামের লোকজন। এরপর তাদের পরিবারের লোকজনকে জানানোর পর পুলিশকে খবর দেয়া হয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে এ ঘটনাটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে তাদের দুজনের পিঠেই ছোট ছোট দাগ পাওয়া গেছে। এমনকি তাদের দুজনকে টিনার ওড়না দিয়ে বাঁধা ছিল। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

এ ঘটনায় সকালে দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত