যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত এক যুবকের (২৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেজোড়া জামতলা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের পরনে ফুলপ্যান্ট ও হাফ শার্ট রয়েছে। এছাড়া তার বুকে ৪-৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশ বেজোড়া জামতলা এলাকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে হত্যার কোনো আলামত নেই। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













