নয় বছরের শিশুকে বর্বরভাবে হত্যা করেছেন তারই জন্মদাতা বাবা


দানব সন্দেহে নয় বছরের শিশুকে বর্বরভাবে হত্যা করেছেন তারই জন্মদাতা। সম্প্রতি ভারতের ছতিশগড় রাজ্যের এক গ্রামে ওই ঘটনাটি ঘটে বলে স্থানীয় পত্রিকা ‘ডেকান ক্রনিকল’ জানিয়েছে।
ছত্রিশগড় রাজ্যের রায়পুর শহর থেকে ৪৫ মাইল দূরের গ্রাম টিলদা। এই গ্রামের বাসিন্দা স্রাভান সাতনামি (৩৮)। তিনি সবসময় মনে করতেন, তার ছেলে কুলেসওয়ার একটি দানব। ওর ওপর অশুভ আত্মা ভর করেছে। এ কারণেই তার আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না।
ঘটনার দিন গভীর রাতে ছেলেকে ঘুম থেকে ডেকে তুলেন সাতনামি। এরপর তাকে নিচে ফেলে মাথাটি শক্ত মেঝেতে আঘাত করতে থাকেন। তার অমানুষিক নির্যাতনে অজ্ঞান হয়ে যায় শিশুটি। এরপর তিনি কুলেসওয়ারকে গলা টিপে হত্যা করেন। এ সময় ঘুম থেকে জেগে স্ত্রী দেখেন ছেলেটির মাথা দিয়ে রক্ত পড়ছে এবং সে নড়াচড়া করছে না। তিনি তখন চিৎকার করে কাঁদতে শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায় এবং তারা ছুটে আসে।
ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন সাতনামি। তিনি হত্যার কথাও স্বীকার করেছেন। ছেলেকে হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













