ঘরের দরজা ভেঙে মা ও মেয়ের লাশ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার চৌডালা এলাকায় ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হলো আশা এনজিও’র কর্মী আপেল মাহমুদের স্ত্রী আয়েশা সিদ্দিকা (২৫) ও তার মেয়ে রাইশা মাহমুদ (৫)।
আপেল মাহমুদ জানান, তিনি সকালে নাস্তা করে অফিস চলে যান। দুপুরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে লাগানো রয়েছে। তিনি স্ত্রী ও মেয়ের কোন শব্দ না পেয়ে গোমস্তাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে মা ও মেয়ের লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, মৃত আয়েশা সিদ্দিকার পিতার বাড়ি শিবগঞ্জ উপজেলার বাগানটুলি গ্রামে। তারা চৌডালা পুরাতন বাজার গ্রামে ভাড়া বাসায় বসবাস করতো। ধারণা করা হচ্ছে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর মা আত্মহত্যা করেছে।
এদিকে স্বামী আপেল শাহমুদ জানান, তার স্ত্রী মানসিক রোগে ভুগছিল। এঘটনায় আপেল মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













