বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবশেষে রহস্য উদঘাটনের আশা তদন্ত কমিটির: তনু হত্যা

সোহাগী জাহান তনু হত্যার রহস্য উদঘাটনে আশা প্রকাশ করেছেন এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান আবদুল কাহ্হার আকন্দ।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা অপরাধ তদন্ত ব্যুরোর (সিআইডি) কার্যালয়ে এ আশা প্রকাশ করেন সংস্থাটির এ বিশেষ পুলিশ সুপার। এর আগে দিনভর কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনিরুল ইসলাম ও এক সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান আবদুল কাহ্হার আকন্দ আরো বলেন, ‘হত্যার ক্লু উদঘাটনে জিজ্ঞাসাবাদ করছি, বিভিন্ন তথ্য যাছাই করছি এবং সত্য উদঘাটনের চেষ্টা করছি।’ তিনি জানান, রোববার সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) কুমিল্লায় আসবেন এবং মামলার তদন্তের অগ্রগতি দেখবেন।

এ পর্যন্ত কতজনকে জিজ্ঞাসাবাদ করেছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিআইডির কর্মকর্তা বলেন, কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার সংখ্যা হিসাব করে রাখা হয়নি। যখন যাকে যেখানে প্রয়োজন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, ‘তাড়াতাড়ি নয়, আমরা আশা করছি এটা উদঘাটন করতে পারব।’

গত ২৯ মার্চ সিআইডি তনু হত্যা মামলাটি হাতে নেয়। এর পর থেকে ঢাকা ও কুমিল্লার সিআইডির সমন্বিত দলটি তনুর পরিবারসহ বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার অদূরে জঙ্গলে তনুর লাশ পাওয়া যায়। ২১ মার্চ তাঁর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী