স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইক ভাংচুর, প্রচারম্যানকে মারধরের অভিযোগ


৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামীলীগ থেকে সদ্য বহিঃস্কৃত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজনুর প্রচার মাইক ভাংচুর ও প্রচারম্যান শফিকুল ইসলামকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা বাজারে। এ ঘটনায় রাতে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজনু তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের ও থানায় জিডি (নং ৩৭৮, তাং ১০.০৪.১৬) করেছেন। তার অভিযোগ ও জিডিতে আওয়ামী লীগ দলীয় মনোনিত অপর প্রার্থী মোফাজ্জল হোসেন ও তার সর্মথকদেরকে অভিযুক্ত করা হয়েছে। তবে মোফাজ্জল হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।
আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন নৌকা ও মিজানুর রহমান মজনু আনারস মার্কা নিয়ে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। মিজানুর রহমান কে সম্প্রতি আওয়ামী লীগ থেকে বহিঃস্কার করা হয়েছে। ঘটনাগুলো নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













