আজ ফুল বিজু, খাগড়াছড়ি উৎসবমুখর


বৈসাবির আনন্দে এখন পাহাড় উৎসবমুখর। নতুন সাজে সেজেছে খাগড়াছড়িরও প্রতিটি পাহাড়ি জনপদ। আজ মঙ্গলবার এ উৎসবের প্রথম দিন অর্থাৎ ফুল বিজু। খাগড়াছড়ি চেঙ্গী নদীতে চাকমা তরুণ-তরুণীরা ভোরে নদীর জলে দেবতাদের উদ্দেশ্যে ফুল ভাসিয়ে দিয়ে পরিবার ও জাতির জন্য মঙ্গল কামনা করে প্রার্থনার মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা হয়।
আজ ভোরেই বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে এখানের বাড়িঘর। সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায়, গোয়াল ঘরে এবং নদীর ঘাটে সারি সারি মোমবাতি জ্বালানোর মধ্য দিয়ে শেষ হবে বিজুর প্রথম দিন।
চাকমারা বিজু উৎসব কে তিনটি ভাগে পালন করে। প্রথম দিন ফুল বিজু। এদিন শিশু কিশোররা ফুল তুলে ঘর সাজায়। দ্বিতীয় দিনটি মূল বিজু। এ দিন মূল অনুষ্ঠান। নানা ধরনের তরকারি রান্না-বান্না হয়। এর নাম পাচন। বিভিন্ন ধরনের পিঠা ও মিষ্টান্নও তৈরি করা হয়। অতিথিদের জন্য ঘরের দরজা থাকে সবার জন্য খোলা।
বিজুর তৃতীয় দিন বা নববর্ষে চাকমারা সকালে মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। গ্রামের মানুষকে ভালো ভালো খাবার খেতে দেয় অথবা বাড়িতে গিয়ে দিয়ে আসে। বিকেলে আবার মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে পূজা করে। এভাবেই চাকমারা আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিজুর মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানায় এবং নতুন বছরকে বরণ করে নেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













