বাসায় পৌঁছে দেয়ার কথা বলে সহকর্মীকে গণধর্ষণ


বাসায় পৌঁছে দেয়ার কথা বলে চট্টগ্রামের বায়েজীদ থানাধীন এলাকায় নারী সহকর্মীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতেই পুলিশ বালুচরা এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে।
তারা হলেন- ওসমান গনি, নেজাম উদ্দিন মিন্টু এবং আলমগীর হোসেন।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ওই নারী একজন পোশাক শ্রমিক। রাতে তাকে কর্মস্থল থেকে বাসায় পৌঁছে দেয়ার করা বলে কর্মস্থল থেকে তাকে নিয়ে রওনা হয় ওসমান গনি। পরে তাকে ভুল পথে নিয়ে গিয়ে একটি নির্জন কক্ষে নিয়ে যায়। এসময় ওসমানের আরও চার সহযোগীসহ তাকে ধর্ষণ করে। এ ব্যাপারে ওই নারী থানায় মামলা দায়ের করলে তিনজন গ্রেফতার করে পুলিশ।
ওসি জানান, গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে দু’জন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অপরজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন


চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন













