জিইসিতে রাইডার উল্টে বৃদ্ধ নিহত


নগরীর খুলশী থানার জিইসি মোড়ের অদুরে গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় রাইডার উল্টে রেজাউল করিম পাটোয়ারি (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সৌদিয়া বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম স্পার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নামে একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বলে জানা গেছে। তিনি নগরীর হালিশহর আই ব্লকের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, ‘জিইসি মোড়ের অদুরে গরীবুল্লাহ শাহ মাজার এলাকার সৌদিয়া বাস কাউন্টারের সামনে একটি দ্রুতগামী রাইডার উল্টে যায়। এতে রাইডার যাত্রী রেজাউল করিম পাটোয়ারি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন


চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন













