বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র, গুলিসহ ডাকাতির মালামাল উদ্ধারের দাবি করেছে র‍্যাব।

আজ সোমবার ভোররাত ৪টার দিকে জোড়ারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। সকালে চট্টগ্রামের র‍্যাব-৮-এর গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আমির এক খুদে বার্তায় এ তথ্য জানান।

নিহত দুই ব্যক্তি হলেন ইয়াকুব আলী ও কামরুল হাসান।

ওই খুদে বার্তায় জানানো হয়, নিহত ইয়াকুব ও কামরুল গত ২৮ ফেব্রুয়ারি মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮-এর একটি দল গতকাল রোববার দিবাগত রাতে মুহুরী থানা এলাকায় অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বেশ কয়েকজনের একটি দল। এ সময় র‍্যাব ও ডাকাত দলের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন।

এ সময় ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, তিনটি বন্দুক, একটি শুটারগান, বিপুলসংখ্যক গুলি, বেশ কয়েকটি ধারালো অস্ত্র ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয় বলেও ওই খুদে বার্তায় জানানো হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
  • সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
  • অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
  • কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত