আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার


রাজশাহী মহানগরের গণকপাড়া এলাকায় আবাসিক একটি হোটেলের কক্ষ থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তাদেরকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, ‘নাইস ইন্টারন্যাশনাল হোটেলের রেজিস্ট্রার খাতায় তরুণের নাম মিজানুর রহমান (২৩), বাবার নাম ওমেদ আলী এবং তরুণীর নাম সুমাইয়া নাসরিন (২০), বাবার নাম আব্দুল করিম লেখা আছে। স্থায়ী ঠিকানা পাঠানপাড়া, দবিরগঞ্জ উল্লাপাড়া উপজেলার সিরাজগঞ্জ জেলা এবং বর্তমান ঠিকানা হিসেবে পাবনা জেলার রাধানগর লেখা রয়েছে। তারা স্বামী-স্ত্রী হিসেবে ওই হোটেলে উঠেন।
পুলিশ জানায়, এদিন দুপুর ১২টার দিকে হোটেলের ৩০৩নং কক্ষ থেকে ওই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়। তরুণটির লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। লাশের হাত পিছনে বাঁধা ছিল। তরুণীর লাশ বিছানার ওপর শোয়ানো অবস্থায় পাওয়া গেছে। লাশের মুখে বালিশ চাপা দেওয়া। মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ওই তরুণ-তরুণী স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে হোটেলে উঠেন।
বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার ইবনে গোলাম সাকলাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা নয়। ওই তরুণ-তরুণীকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে জানার জন্য হোটেল ম্যানেজার ও বয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













