বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কুমিল্লায় ৯ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন গোপালনগর গ্রামের গোপালনগর বি.এ.বি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মাউদআলীর বাড়ির আবদুল লতিফের মেয়ে তানিয়া আক্তার টুনি (১৪) তার বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর গ্রামের মাউদআলীর বাড়ির আবদুল লতিফের মেয়ে তানিয়া আক্তার টুনি (১৪) তার বসত ঘরে রাত ১১টায় দরজা বন্ধ করে অবস্থান করছিল।

তার বাবা-মার সন্দেহ হলে দরজা খোলার জন্য তাকে ডাকাডাকি করলে বেশ কিছুক্ষণ যাবৎ তার কোন শব্দ না পাওয়ায় রাত ১২ টায় তারা ঐ ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে টুনি বাশের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষনিক ঘরের লোকজন তাকে উপর থেকে নিচে নামিয়ে আনে। ততক্ষনে সে আর বেঁচে নেই। পরদিন সকালে থানার এসআই আবু বক্কর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে।

তার বাবা-মাসহ বাড়ির লোকজন তার মৃত্যুর কোন কারন খুজে পাচ্ছে না। টুনির বাবা আবদুল লতিফ জানান, দুই সন্তানের মধ্যে টুনি ছিল প্রথম। সে একটু মেজাজী এবং তার কিছুটা মানসিক সমস্যা ছিল। থানার এসআই আবু বক্কর জানান, প্রাথমিক ময়না তদন্তে ফাঁসির আলামত পাওয়া গেছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল ২৩ এপ্রিল শনিবার দুপুরে নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত