চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত


চট্টগ্রাম : নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ কর্ণফুলী মার্কেটের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় রোকসানা আক্তার (৩৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের অদুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকসানা আক্তার হালিশহর থানার নয়াবাজার এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী।
ডবলমুরিং থানার অপারেটর আলমগীর বলেন, ‘ভোরে প্রাতভ্রমনে বের হয়েছিলেন গৃহবধূ রোকসানা আক্তার। আগ্রাবাদ কর্ণফুলী মার্কেটের সামনে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোন গাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পরিবারের সদস্যরা নিহতের মরদেহ নিয়ে যেতে চাইছেন, তাই এখনো ময়নাতদন্ত করা হয়নি।’
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













